জিয়াউলের বিরুদ্ধে জবানবন্দি দেওয়া ইকবাল করিমের তৃতীয় দিনের জেরা শেষ

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০৩:৩৯:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০৩:৪৩:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী শাসনামলে শতাধিক মানুষকে গুম-খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দি দেওয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে জেরা শেষ করছেন আসামিপক্ষের আইনজীবীরা। বাকি জেরার জন্য ১ মার্চ দিন ধার্য করেছেন আদালত। 

 

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তৃতীয় দিনের জেরা শেষ হয়। পরে এ ট্রাইব্যুনালেই আয়নাঘর খ্যাত ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম-নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনাকর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হবে। 

 

অন্যদিকে ট্রাইব্যুনাল-দুইয়ে জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাফাই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ১০ মার্চ অভিযোগের বিপরীতে এবার নিজের বক্তব্য তুলে ধরবেন অভিযুক্ত হাসানুল হক ইনু। এখন এ ট্রাইব্যুনালে, জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com