দ্রুতই কৃষক কার্ড চালু করবে সরকার: তথ্যমন্ত্রী

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০২:১৭:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০২:১৭:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ফ্যামিলি কার্ডের মতোই যত দ্রুত সম্ভব কৃষক কার্ড চালু করবে সরকার—এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।


আজ সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।


তথ্যমন্ত্রী বলেন, নীতিগতভাবে অনেক আগেই কৃষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাস্তবায়নের বিষয়ে আলোচনা করার জন্য আজকের বৈঠক।


তিনি আরো বলেন, যত দ্রুত সম্ভব ফ্যামিলি কার্ডের মতো পাইলট প্রকল্প আকারে কৃষক কার্ড দেওয়া শুরু হবে।


জহির উদ্দিন স্বপন বলেন, এই কার্ড পেলে উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সুবিধা পাবেন কৃষকরা। মধ্যস্বত্বভোগীরা যেন সুবিধা নিতে না পারে, সেজন্যই স্মার্ট কৃষক কার্ড চালু করা হচ্ছে। ধীরে ধীরে সব কৃষক এ কার্ড পাবেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com