ঢাকার দুই সিটিতে এবি পার্টির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০১:৫৮:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০১:৫৮:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ঢাকার দুই সিটি নির্বাচনে অংশ নিতে চায় আমার বাংলাদেশ (এবি) পার্টি। এরইমধ্যে সম্ভাব্য প্রার্থীও ঠিক করেছে দলটি।


এ বিষয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দলের সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং যদি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে অ্যাডভোকেট তাজুল ইসলামকে অপসারণ করা হয়, তাহলে তাকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে মনোনয়ন দেওয়ার কথা ভাবছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
 

উল্লেখ্য, ইতিমধ্যে সোমবার সকালে তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে যোগদানের আগে অ্যাডভোকেট তাজুল ইসলাম এবি পার্টির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দল থেকে পদত্যাগ করে তিনি চিফ প্রসিকিউটরের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com