চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০১:০৮:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০১:০৮:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের ৩ শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক।
 
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল
নামে ৬ তলা একটি ভবনের তৃতীয় তলার একটি ফ্লাটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ফ্ল্যাটে। এসময় বাসায় থাকা শিশুসহ ৯ জন দগ্ধ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার প্রস্তুতি চলছে।


ফায়ার সার্ভিসের উপ পরিচালক জসিম উদ্দিন জানান, বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]