হবিগঞ্জে আহসান কটন মিলে আগুন: মেশিনের ঘর্ষণ থেকে সূত্রপাত

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ১১:৫২:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ১১:৫২:৫২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের বিসিক শিল্পনগরীতে অবস্থিত আহসান কটন মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মিলে কর্মরত শ্রমিকদের মতে, মেশিনের ঘর্ষণের ফলেই আগুনের সূত্রপাত হয়। তাদের দাবি, এই ঘটনায় প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, আগুনে কারখানার ভবনের একটি অংশসহ দুটি মেশিন সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া তৈরি পোশাকের ঝুট (উপজাত বর্জ্য) থেকে তৈরি বিপুল পরিমাণ তুলা ও অন্যান্য কাঁচামাল ভস্মীভূত হয়েছে।

 

ঘটনাটি ঘটে গতকাল রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে। মিলের ভেতরে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা দাহ্য তুলা ও কাঁচামালের স্তূপে ছড়িয়ে পড়ে। এতে কারখানার একটি অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

এ বিষয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুলতান মাহমুদ জানান, খবর পেয়ে একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেশিনের ঘর্ষণ থেকেই আগুনের সূত্রপাত। তবে শ্রমিকদের দাবি অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি নয় বলেও তিনি উল্লেখ করেন।

 

অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com