গৌরীপুরে এসেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রতিমন্ত্রী ইকবাল

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০১:১৭:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০১:১৭:৩৮ পূর্বাহ্ন
 
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

জনগণের ভোটে নির্বাচিত ১৪৮ ময়মনসিংহ-৩ আ
সনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন  নতুন সরকারের দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার ছয় দিনের মাথায় নিজ এলাকা ময়মনসিংহের গৌরীপুরে এসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
রোববার সকাল মাড়ে ১০টায় ঢাকা থেকে  
গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে আসনে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। এসময় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর প্রতিমন্ত্রী উপজেলার বালুয়াপাড়া, শাহগঞ্জ ও ভুটিয়ারকোনা সহ বিভিন্ন এলাকায় গিয়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছ বিনিমিয় করেন। এরপর উপজেলা

প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেন  বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয় আমাকে মন্ত্রী সভায় নিয়োগ দিয়েছেন এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। ১২ টার সময় এমপি হিসেবে শপথ নিয়েছি। ৪ টার সময় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছি। এটা একটা বিরল সম্মান। এই সম্মানটা গৌরীপুরবাসীর দেয়া। গৌরীপুরবাসী আমার সাথে ছিলো বলেই আমাকে মন্ত্রীত্ব দেয়া হয়েছে। সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে আমি এলাকার উন্নয়ন করতে চাই। সবার কাছে আমি দোয়া চাই আমার ওপর অর্পিত দায়িত্ব যেন আমি সঠিক ভাবে পালন করতে পারি।

সফরকালে তার সঙ্গে ছিলেন বিগত নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল প্রমুখ।

গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ বলেন, নির্বাচন পরবর্তী সময়ে সংসদ সদস্য এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবার ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন মহোদয় এলাকায় আসার পর দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। মূলত দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কৃতজ্ঞতা প্রকাশের জন্যই প্রতিমন্ত্রীর এই সফর।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]