পহেলা বৈশাখের আগেই বগুড়া ও শেরপুরে উপনির্বাচন

আপলোড সময় : ২২-০২-২০২৬ ০৩:৫৭:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৬ ০৩:৫৭:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বগুড়া-৬ ও শেরপুর-৩ স্থগিত হওয়া সংসদীয় আসনের উপনির্বাচন আগামী পহেলা বৈশাখের (১৪ এপ্রিল) আগেই সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৈশাখের উৎসবের আমেজ শুরু হওয়ার আগেই এই ভোটগ্রহণ শেষ করতে চায় কমিশন।

রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য নিশ্চিত করেন।
 
দুই আসনের উপনির্বাচন প্রসঙ্গে এই কমিশনার বলেন, বাকি থাকা দুটি উপনির্বাচন (বগুড়া-৬ ও শেরপুর-৩) আমরা আশা করছি পহেলা বৈশাখের আগেই শেষ করতে পারব। সাধারণত পহেলা বৈশাখে উৎসব থাকে, তাই তার আগেই এই কাজগুলো গুছিয়ে ফেলার জন্য আমরা চেষ্টা করছি। ইনশাআল্লাহ, নির্দিষ্ট সময়ের মধ্যেই ভোট হবে।

বগুড়ার নির্বাচনের বিষয়ে তিনি আরও বলেন, বগুড়ায় যারা প্রবাসী ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন, তারা ইতিমধ্যে ভোট দিয়েছেন। আমরা তাদের কাছে আবার ব্যালট পাঠাব। এ ছাড়া নতুন করে কেউ যদি বাদ পড়ে থাকে, তাহলে তাদের জন্য আরও দু-চার দিন সময় দেওয়া হতে পারে।

উপনির্বাচনের পাশাপাশি সংরক্ষিত নারী আসনের বিষয়ে কমিশনার জানান, দলগুলোর মনোনয়ন প্রক্রিয়ার মাধ্যমে এই নির্বাচনের কাজ মূলত শুরু হয়ে গেছে।

গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যেই এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আমরা এই সময়ের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট শেষ করতে পারব।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com