চীন সফরে যাচ্ছেন ট্রাম্প সময়সূচি নিশ্চিত করল হোয়াইট হাউস

আপলোড সময় : ২২-০২-২০২৬ ০২:১৭:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৬ ০২:১৭:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে যাচ্ছেন। আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চীন সফর করবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। এটি হবে ২০১৭ সালের পর প্রথমবার কোনো মার্কিন প্রেসিডেন্টের বেইজিং সফর।


ট্রাম্প ২০১৭ সালে তার প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চীন সফর করেছিলেন। গত শুক্রবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা তার নতুন সফরের তারিখ নিশ্চিত করেছেন। এর আগে ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং সাম্প্রতিক মাসগুলোয় দুই দেশের মধ্যে ‘চমৎকার’ ও ‘ভালো যোগাযোগ’ হওয়ার কথা বলেছেন।

 

সফর প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘এটা হবে জমজমাট এক সফর। চীনের ইতিহাসে এ পর্যন্ত যত আয়োজন হয়েছে, তার চেয়ে বড় পরিসরে আমাদের উপস্থিতি ও আয়োজন নিশ্চিত করতে হবে।’

 

এ সময় মার্কিন সুপ্রিম কোর্ট বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের আরোপ করা শুল্ক বাতিল করেছে। ট্রাম্প আগে প্রকাশ্যেই বলেছিলেন, অন্যান্য দেশকে তার নীতির পক্ষে সমর্থন দিতে শুল্ককে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে।

 

সফরের বৈঠকগুলোয় আলোচ্য বিষয় হতে পারে বাণিজ্য শুল্ক ও চীনের প্রতিক্রিয়া। শুল্কের প্রভাবের কারণে চীন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা বন্ধ করার কথা জানিয়েছে। চীনে যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি হওয়া শীর্ষ পণ্যগুলোর মধ্যে সয়াবিন একটি।

 

সাম্প্রতিক মাসগুলোয় কয়েকজন পশ্চিমা নেতা বেইজিং সফর করেছেন। উল্লেখযোগ্য হলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, যিনি চীনের সঙ্গে নতুন বাণিজ্যচুক্তি এবং বৈদ্যুতিক গাড়ি ক্রয়সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com