নতুন মন্ত্রীদের সাক্ষাত সচিবালয়ে দর্শনার্থীদের চাপ

আপলোড সময় : ২২-০২-২০২৬ ০১:৫৯:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৬ ০১:৫৯:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নতুন মন্ত্রীদের সঙ্গে সাক্ষাত অনেকের কাছে একটা কাঙ্ক্ষিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেউ আসছেন নতুন মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানাতে। আবার কেউ আসছেন মন্ত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে। এছাড়াও বিভিন্ন দপ্তর প্রধান এবং সাংগঠনিক লোকদের চাপ তো আছেই।

 
রোববার সকাল থেকেই সচিবালয়ে স্বাভাবিক দিনের তুলনায় লোকজন বেশি দেখা গেছে। আজ গাড়ি চাপও বেশি আছে।
 

সচিবালয়ে আসা কয়েকজন দর্শনার্থীর সাথে আমার দেশের কথা হয়। বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির বেশ কয়েকজন নেতা জানান, শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে এসেছেন।
 

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও ফুল নিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীদের শুভেচ্ছা জানাতে আসেন।
 

সচিবালয়ে নিরাপত্তার বিষয়ে কর্মরত সহকারী সাব ইন্সপেক্টর বারেক আমার দেশকে জানান, স্বাভাবিকভাবেই লোকের চাপ একটু বেশি। তবে নিরাপত্তার কোন ঘাটতি নেই।
 

তিনি বলেন, আমরা মন্ত্রণালয়ের চাহিদা পত্র অনুযায়ী সনাক্ত করে লোকজনকে সচিবালয়ে ভিতরে প্রবেশের সহযোগিতা করছি।
 

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রবিবার, সকাল ৯টা ৫মিনিটে সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে অফিস করতে আসেন। এসময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]