আট ফাগুনে না অমর একুশে!

আপলোড সময় : ২১-০২-২০২৬ ০৭:৫৯:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৬ ০৭:৫৯:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
 
বাংলা, ফারসি, উর্দু, ইংরেজি নিয়া মারামারি দেখা লাগে প্রত্যেক বছরই এ দিনটাতে।
 
প্রশ্ন হচ্ছে- ১৯৫২ এর ভাষা আন্দোলন এগুলোর জন্য হইছিলো নাকি রাষ্ট্রভাষার দাবিতে হইছিলো?
বাংলাকে উর্দুর পাশাপাশি রাষ্ট্র ভাষার মর্যাদা দেওয়ার আন্দোলন ছিলো।
 
আপনি কোন ভাষায় কথা বলবেন সেটা আপনার মুখ কী কেউ বন্ধ করে রাখবে নাকি চেপে ধরবে? কিন্তু রাষ্ট্রভাষা হিসেবে যদি সেটার স্বীকৃতি না থাকে তবে আপনি মুখে বললেও অফিসে আদালতে খাতা কলমে তার ব্যবহার সম্ভব হয়ে নাও উঠতে পারে।
 
সেজন্যেই রাষ্ট্র ভাষা বাংলা করার দাবী ছিলো এবং এক তরফা বাংলা না, উর্দুর পাশাপাশি; তবুও তারা মানতে নারাজ। আর তাই আন্দোলন করে রক্ষা হলো আমাদের মায়ের ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি। 
 
আন্তর্জাতিকভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের ইংরেজির আবশ্যকতা রয়েছে।
 
ভাষা যেহেতু পরিবর্তনশীল, বহমান নদীর মতো সেহেতু বিভিন্ন ভাষাগোষ্ঠীর ভাষার মিশ্রণ ঘটবে তা স্বাভাবিক। তবে দৃষ্টিকটু হচ্ছে এক লাইন বাংলা বলা আর মাঝে মাঝে ভাব দেখাতে গিয়ে, নিজেকে অত্যধিক আধুনিক বুঝাতে ইংরেজি শব্দের ব্যবহার যা প্রচলিত রীতিনীতিতে, গ্রামীণ সামাজিক পরিবেশে মানুষ ভালো চোখে দেখে না।
 
ভদ্র আধুনিক সমাজেও সেগুলোকে বিজাতীয় সংস্কৃতির ফল বলে তুলে ধরেন অনেকে।
আরেকটা কথা অমর একুশে, অমর ৮ ফাগুনে না। আমরা তো আর- 'We celebrated 21st February' বলছি না।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com