জামালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

আপলোড সময় : ২১-০২-২০২৬ ০৭:৩৭:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৬ ০৭:৩৭:৫৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের মেলান্দহ উপজেলায় আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে কুরমান আলী (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মেলান্দহ রেলওয়ে স্টেশনের আউটারে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত কুরমান আলী মেলান্দহ উপজেলার বাঘাডোবা এলাকার মৃত আহাল আলী শেখের ছেলে।

 

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, কুরমান আলী মানসিকভাবে অসুস্থ এবং কানে কম শুনতে পেতেন। শনিবার সকালে বাড়ির পাশে মেলান্দহ স্টেশনের আউটারে রেললাইনে বসেছিল। দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় কুরমান আলী ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহ সনাক্ত করে।

 

 

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ট্রেনে কাটাপড়া কুরমান আলী নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]