​মাহে রমজানের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল কাইয়ুম

আপলোড সময় : ২১-০২-২০২৬ ০৫:২৯:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৬ ০৫:২৯:০৬ অপরাহ্ন

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।। 

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলা ও   ভারেল্লা উঃ  ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়েছেন কংশনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও  ভাই ভাই সেনেটারী সত্ত্বাধিকারী এবং ভারেল্লা উঃ ইউনিয়নে সম্ভাব্য  চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকায় পরিচিত
জহিরুল কাইয়ুম। 

​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "মাহে রমজান আমাদের মাঝে নিয়ে আসে শান্তি, রহমত, বরকত ও ক্ষমার বার্তা। এই পবিত্র মাস হোক আমাদের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবতার শিক্ষা নেওয়ার মাস।"

​তিনি আরও বলেন, "আল্লাহ তায়ালা আমাদের সবাইকে রমজানের প্রতিটি রোজা রাখার তৌফিক দান করুন এবং আমাদের নেক আমলগুলো কবুল করুন। সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও কল্যাণে।"

তরুণ সংগঠক ও সমাজসেবক হিসেবে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রমজানের এই পবিত্র সময়ে তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]