কঙ্গনার সঙ্গে দ্বন্দ্ব, পুরনো বিতর্কে মুখ খুললেন তাপসী

আপলোড সময় : ২১-০২-২০২৬ ০৫:১৩:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৬ ০৫:১৩:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বলিউডে পুরনো বিতর্কে ফের চর্চা। বহু বছর আগে অভিনেত্রী কঙ্গনা রনৌত এবং তাপসী পান্নুকে ঘিরে যে দ্বন্দ্বের জল্পনা ছড়িয়েছিল, তা নিয়ে আবার মুখ খুললেন তাপসী।

 

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কঙ্গনার সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতেই স্পষ্ট জবাব দেন অভিনেত্রী।

 

তাপসীর বক্তব্য, কঙ্গনা কখনো তার সমসাময়িক ছিলেন না, ফলে ‘সমসাময়িক নায়িকাদের দ্বন্দ্ব’ প্রসঙ্গ এখানে খাটে না। তিনি বলেন, সিনিয়র অভিনেত্রীর সঙ্গে ব্যক্তিগত কোনো সমস্যার প্রশ্নই ওঠে না। অতীতে কঙ্গনাকে কটাক্ষ করে মন্তব্য করেছিলেন— এমন অভিযোগও সাফ নাকচ করেন তাপসী। তার দাবি, কেউ খুঁজে দেখলেও এমন কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যাবে না।

 

 

উল্লেখ্য, কয়েক বছর আগে কঙ্গনার দিদি তাপসীকে ইঙ্গিত করে ‘চিপ কপি ক্যাট’ বলেছিলেন বলে শোনা যায়। তবে সেই সময় তাপসী প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো পাল্টা জবাব দেইনি। তাই দ্বন্দ্ব বা বিরোধের জায়গা নেই।’

 

তাপসীর সংযোজন, ‘আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি। তবে এ ধরনের খবর ছড়ালে কারো না কারো নিশ্চয়ই লাভ হয়।’

 

উল্লেখ্য, ইন্ডাস্ট্রিতে দুজনই নিজেদের পরিশ্রমে জায়গা তৈরি করেছেন। পরিবারের কেউ অভিনয়জগতের সঙ্গে যুক্ত না থাকায় প্রথম সুযোগ পেতেও সংগ্রাম করতে হয়েছে তাদের। বছরের পর বছর কাজের মাধ্যমে নিজেদের অবস্থান মজবুত করেছেন কঙ্গনা ও তাপসী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]