ভয়াবহ তুষারঝড়ে অস্ট্রিয়ায় নিহত ৫

আপলোড সময় : ২১-০২-২০২৬ ০১:৫৬:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৬ ০১:৫৬:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
অস্ট্রিয়ায় ভয়াবহ তুষারঝড়ে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। ব্যাহত হচ্ছে যান চলাচল। কর্মকর্তা জানিয়েছেন, উত্তরাঞ্চলীয় শহর লিন্জে মারা গেছেন একজন। এছাড়া টাইরল অঞ্চলে তুষারধসে চারজন স্কিয়ার নিহত হয়েছেন।

 
এদের মধ্যে সেন্ট অ্যান্টন স্কি রিসোর্টের কাছে তুষারধসে তিনজন মারা গেছেন। আর নুডার্সে তুষার চাপায় একজন নিহত এবং আরো একজন আহত হন।


এই শীত মৌসুমে অস্ট্রিয়ায় তুষারধসে মৃতের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার থেকে দেশটিতে ১৬ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে, যার ফলে দক্ষিণ-পূর্ব অস্ট্রিয়া, বিশেষ করে গ্রাজ শহরের আশেপাশের অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।

তুষারপাতের কারণে শুক্রবার সকালে ভিয়েনা বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ছিল। ওইদিন বিকেলের পরিষেবাও ব্যহত হয়।

জাতীয় অটোমোবাইল অ্যাসোসিয়েশন ওএএমটিসি জানিয়েছে, ভিয়েনার আশেপাশের প্রধান মহাসড়কগুলোর মধ্যে একটি কয়েক ঘন্টার জন্য বন্ধ ছিল।

বিদ্যুৎ কোম্পানিগুলো দক্ষিণ ও পূর্বের বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের খবর দিয়েছে, যার মধ্যে স্টাইরিয়াও রয়েছে। সেখানে ৩০ হাজার বাড়ি বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com