ব্রেন টিউমারের অস্ত্রোপচার, বাড়ি ফিরলেন তানিয়া বৃষ্টি

আপলোড সময় : ২১-০২-২০২৬ ১১:৩৭:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০২-২০২৬ ১১:৩৭:৩৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

চলতি সপ্তাহের রোববার রাজধানীর একটি হাসপাতালে ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয়েছে জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির। সফল অস্ত্রোপচার শেষে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে ছিলেন তিনি।

 

চিকিৎসা শেষে তিনি বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাড়ি ফেরেন। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ।

 

তিনি বলেন, ‘বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তানিয়া বাড়িতে ফিরেছেন।’ 

 

এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্রেন টিউমারের খবরটি প্রকাশ করেন অভিনেত্রী। পোস্টে দেখা যায়, এক তোড়া ফুল হাতে হাসপাতালের বিছানায় বসে আছেন।

 

ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার। সবাই আমার জন্য দোয়া করবেন।’ 

 

অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এক বিবৃতিতে জানানো হয়েছে, অসুস্থকালীন সময় কাজ সংক্রান্ত কোনো ফোন না দেওয়ার জন্য। সেখানে বলা হয়েছে, ‘আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি আপু বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ।

 

এই মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম এবং চিকিৎসার প্রয়োজন। অনুরোধ করছি, শুটিং ডেট বা কাজ সংক্রান্ত বিষয়ে আপাতত ফোন বা মেসেজ দিয়ে বিরক্ত না করার জন্য। সুস্থ হয়ে উঠলে ইনশাআল্লাহ তিনি নিজেই সবাইকে জানাবেন।’

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]