হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন

আপলোড সময় : ১৯-০২-২০২৬ ০৭:০২:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০২-২০২৬ ০৭:০২:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
হাইকোর্টে নির্বাচন সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তিতে গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। গঠিত এই ট্রাইব্যুনালে অনিয়মের বিরুদ্ধে নির্বাচন বিষয়ক আবেদনগুলোর শুনানি হবে।

হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন । জানা গেছে, প্রধান বিচারপতি এই বেঞ্চকে অন্যান্য দেওয়ানি এখতিয়ারের পাশাপাশি নির্বাচন বিষয়ক আবেদনপত্রের শুনানি ও নিষ্পত্তির এখতিয়ার দিয়েছেন ।


বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় এই বেঞ্চে এখতিয়ার প্রসঙ্গে বলা হয়েছে, ‘২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক নির্বাচনি’ আবেদনপত্র; যে সব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করবেন।’

 
গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট জারির ৪৫ দিনের মধ্যে নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ রয়েছে। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। ১৩ ফেব্রুয়ারি ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]