ভারতের এআই সম্মেলনে ভাষণ বাতিল করলে বিল গেটস

আপলোড সময় : ১৯-০২-২০২৬ ০২:০৯:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০২-২০২৬ ০২:০৯:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদনক
ভারতে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে বৃহস্পতিবারের নির্ধারিত ভাষণ বাতিল করেছেন বিল গেটস। ‘এপস্টাইন ফাইল’-এ তার নাম উল্লেখ হওয়ার পর গেটস ফাউন্ডেশন এ তথ্য জানায়। নয়াদিল্লি থেকে এএফপি এই খবর জানিয়েছে।
 
 
ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছে, “সব দিক বিবেচনা করে এবং এআই সম্মেলনের মূল অগ্রাধিকারগুলোতে ফোকাস নিশ্চিত করতে বিল গেটস সম্মেলনে মূল বক্তব্য দেবেন না।” তবে ভারতে স্বাস্থ্য ও উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ফাউন্ডেশন আগের মতোই প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।


বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ ও ঝুঁকি নিয়ে আলোচনা করবেন।


গেটস ফাউন্ডেশন জানিয়েছে, বিল গেটসের পরিবর্তে তাদের আফ্রিকা ও ভারত কার্যালয়ের প্রেসিডেন্ট সেখানে বক্তব্য দেবেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com