ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু

আপলোড সময় : ১৯-০২-২০২৬ ০১:৩৭:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০২-২০২৬ ০১:৩৭:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদন
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কল্যাণমুখী প্রোডাক্ট ও সেবা প্রসারের লক্ষে ‘ইবাদত-সঞ্চয়-দান : রমাদানের তিন কল্যাণ' শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়েছে।

 
বিশেষ এই ক্যাম্পেইনে মুদারাবা ওয়াক্‌ফ ক্যাশ ডিপোজিট অ্যাকাউন্ট,
মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট, মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট, মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট, ডিজিটাল দান বাক্স ও মুদারাবা উমরাহ সেভিংস স্কিমকে গ্রাহকদের কাছে জনপ্রিয় করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।

 
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো.
ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম।

এ সময় প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সব জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]