আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন প্রশাসনের প্রস্তুতি সভা

আপলোড সময় : ১৮-০২-২০২৬ ০৪:১০:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০২-২০২৬ ০৪:১০:৩৮ অপরাহ্ন

এম মনির চৌধুরী রানা 

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে (স্বাধীনতা) উপজেলা 

 নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা,উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা জাফরিন জাহেদ জিতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম,বোয়ালখালী থানার পরিদশর্ক জুয়েল রানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা কামরুল হোসাইন, উপজেলা খাদ্য পরিদর্শক ওমর ফারুক, মোমেন খাঁন, সোনিয়া শফি,হারুন অর রশীদ,আবুল বাশার,আরিফ উল্লাহ,সুলতানা আনজুমা,সঞ্চিতা পাল,অলক চাকমা,তৌফিকুল ইসলাম,বোয়ালখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরী, শাহা আলম বাবলু। 

এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন। 
সভায় রাষ্ট্রীয় ঘোষণা অনুযায়ী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে উদযাপন করার লক্ষ্যে নানা আলাপ আলোচনা করা হয়। সেই সঙ্গে বিভিন্ন দফতরগুলো তাদের প্রস্তুতির কথা জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com