এক যুগ পর মন্ত্রীত্ব পেল গৌরীপুরবাসী দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী হলেন ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন

আপলোড সময় : ১৭-০২-২০২৬ ১০:২৬:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৬ ১০:২৬:২৩ অপরাহ্ন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার পর জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবাবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শপথ গ্রহণের পর বিকেলে ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হলে তাঁকে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।এর মধ্য দিয়ে দীর্ঘ এক যুগ পর ময়মনসিংহের গৌরীপুরে মন্ত্রীত্বের স্বাদ ফিরলো। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বইছে আনন্দের জোয়ার।

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ বলেন, “একটি স্বচ্ছ ভোটে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি হয়েছেন, মন্ত্রীত্ব পেয়েছেন। গৌরীপুর দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের মন্ত্রীত্ব প্রাপ্তি এ অঞ্চলের উন্নয়নে নতুন দ্বার উন্মোচন করবেন। আমরা আশা করছি, প্রতিশ্রুতি অনুযায়ি তিনি এই উপজেলা থেকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও দূর্নীতি বন্ধ করবেন এবং এই অঞ্চলের অবকাঠামো উন্নয়নে উদ্যোগ গ্রহণ করবেন।

পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ বলেন, “এক যুগ পর গৌরীপুরে মন্ত্রীত্ব এসেছে—এটি আমাদের জন্য গর্বের। তিনি এই অঞ্চলের মানুষের দুঃখ, কষ্ট লাঘবে বিশেষ ভূমিকা রাখবেন বলে বিশ্বাস করি। তিনি একজন সৎ ও দক্ষ সংগঠক। তাঁর নেতৃত্বে গৌরীপুরে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাসহ অবকাঠামোর দৃশ্যমান উন্নয়ন হবে।”
গৌরীপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বলেন, “মন্ত্রীত্ব পাওয়ায় ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে গতি আসবে। আমরা চাই, শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে একটি টেকসই উন্নয়নের রূপরেখা বাস্তবায়ন করবেন।”


এক যুগ পর প্রাপ্ত এই মন্ত্রীত্বকে ঘিরে গৌরীপুরে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
উল্লেখ্য যে, গত ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে এই আসন থেকে নির্বাচিত হন ক্যাপ্টেন (অব.) মুজিবুর রহমান ফকির। তিনি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com