যশোর সদরের সাংসদ অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রীর ডাক পেলেন

আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৯:১৭:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৯:২০:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

আব্দুল্লাহ আল মামুন, যশোর 


যশোর সদর থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ডাক পেয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর–৩ (সদর) আসনের ১৯০টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট।

নির্বাচনে বিজয়ের পর প্রতিমন্ত্রীর ডাক পাওয়ায় যশোর সদরসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় বিএনপি নেতারা জানান, অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে যশোর অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী।
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলে যশোর সদরের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নাগরিক সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]