বরিশাল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগ নেতার ব্যানার

আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৬:৩৮:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৬:৩৮:১৩ অপরাহ্ন



রাহাদ সুমন, বরিশাল:
বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে স্লোগান সংবলিত ব্যানার টাঙানো হয়েছে। নগরীর বিবির পুকুর পাড়ে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে নিষিদ্ধ সংগঠন বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খানের অনুসারীরা মঙ্গলবার সকালে ব্যানারটি টানিয়েছে বলে জানা যায়।


ব্যানারটিতে স্লোগানের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও ছাত্রলীগ নেতা রাজিব হোসেন খানের ছবি ছিল।


প্রত্যক্ষদশীরা জানান, সকালে এসে তারা দেখতে পায় রাজিবের অনুসারীরা ব্যানারটি টানিয়েছে। পরে বিক্ষুব্ধ জনতা ব্যানারটিকে ছিড়ে ফেলে।


এ বিষয়ে জানতে চাইলে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন-উল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com