​জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার অসুস্থ, সকলের নিকট পরিবারের দোয়া কামনা

আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৫:৫৬:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৫:৫৬:০০ অপরাহ্ন


নিজস্ব প্রতিনিধি :


বাংলাদেশের জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার—যিনি সারা জীবন নিজের কষ্টের কথা ভুলে মানুষের মুখে হাসি ফোটানোর কাজ করেছেন। তিনি কোনো উচ্চাকাঙ্ক্ষী রাজনীতিবিদ নন, বরং একজন খাঁটি ও নিবেদিতপ্রাণ সাংস্কৃতিক কর্মী। দীর্ঘ সময় ধরে তিনি সাংস্কৃতিক সংগঠন 'জিসাস'-এর মিডিয়া শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং নিজের আদর্শের প্রতি অবিচল থেকেছেন।

জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার এর ছেলে রুবেল খন্দকার সকলের উদ্দেশ্যে বলেন,
আপনারা অনেকেই হয়তো জানেন না, গত দীর্ঘ সময় ধরে তিনি নিজের শরীরের অসুস্থতাকে তোয়াক্কা না করে প্রচারণায় অক্লান্ত পরিশ্রম করেছেন। নিজের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সময়টুকুও তিনি নেননি, বরং সুস্থ গণতন্ত্র আর মানুষের অধিকারের পক্ষে কাজ করে গেছেন। আজ সেই অক্লান্ত পরিশ্রম আর নিজের প্রতি অবহেলার কারণেই তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন।

 দলের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার বিনীত অনুরোধ—আমার বাবা একজন মাঠপর্যায়ের যোদ্ধা হিসেবে তাঁর সেরাটা দিয়েছেন। আমাদের কোনো আর্থিক সহযোগিতা

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]