‎আসামি ধরলেন, ফিরলেন না,হোসেনপুরে পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু

আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০৯:২৫:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০৯:২৫:৪২ অপরাহ্ন
 

‎
‎মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:‎

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় এক পলাতক আসামিকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হোসেনপুর থানার কনস্টেবল নজরুল ইসলাম (৫০) মারা গেছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ মোট পাঁচজন আহত হয়েছেন।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার  ইউনিয়নের পদরগাতি এলাকায় পুলিশ বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কনস্টেবল নজরুল ইসলাম গুরুতর আহত হন।

আহত অন্যরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

‎দুর্ঘটনার পর গুরুতর আহত নজরুল ইসলামকে দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে রবিবার সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
‎
‎হোসেনপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]