গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী-৩ (গলাচিপা -দশমিনা) আসনে ঢাকা-চট্টগ্রাম থেকে ভোট দিতে আসা কর্মজীবী মানুষের জন্য ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করেছেন এমপি নুরুল হক নূর। লঞ্চটি আজকে বিকাল চারটায় চরকাজল লঞ্চঘাট হতে ছেড়ে চর শিবা, আউলিয়াপুর, দশমিনা, বাশবাড়িয়া চাঁদপুর হয়ে ঢাকায় পৌঁছবে। নুরুল হক নুরুের ফেইসবুক পেইজে লিখেন
গণধিকারের ঢাকা ও চট্টগ্রামের গলাচিপা-দশমিনার সম্মানিত ভোটারদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে পটুয়াখালী- ০৩ (গলাচিপা-দশমিনা) এর নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর এর পক্ষ থেকে দেয়া ফ্রী লঞ্চ সার্ভিসের রয়েল ক্রুজ - ০২ আজ বিকাল ৪ টায় চরকাজল লঞ্চঘাট হতে চর শিবা, আউলিয়াপুর, দশমিনা, বাশবাড়িয়া চাঁদপুর হয়ে ঢাকা আসবে।
তার এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছে গলাচিপা ও দশমিনার সাধারণ মানুষ। এ ঘটনায় হাটে বাজারে চায়ের দোকানে সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন এম পি নুরুল হক নুর।
সঞ্জীব কুমার সাহা