ত্রিশালে বিএনপির প্রার্থী ডা. লিটন নির্বাচিত

আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০৭:০৭:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০৭:০৭:২৬ অপরাহ্ন
 
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫২, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। সহকারী রির্টানিং অফিসারের কার্যালয় হতে সবশেষ ঘোষিত ফলাফল অনুযায়ী ১২১টি কেন্দ্রের ৯৮,২২১ ভোট পেয়ে বেসরকারীভাবে তিনি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্ধন্ধি জামায়েতের প্রার্থী আসাদুজ্জামান সোহেল (দাড়িপাল্লা) পেয়েছেন ৮৩,৬১৭ পেয়েছেন।
 
সহকারী রির্টানিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫২, ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে ৬জন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্ধন্ধিতা করেন। অন্যরা হলেন, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদত (কাপ পিরিচ) ৩২৯৯৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইব্রাহীম খলিল উল্লাহ (হাত পাখা) ৪০০৬, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন  (মোটরসাইকেল) ১০৩০ ও জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল) ৫৩৭ ভোট পেয়েছেন।
 
সহকারী রির্টানিং অফিসারের কার্যালয়ের তথ্যানুযায়ী ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে ১২১টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৪,৩২৪৯ জন। যার মধ্যে ২,২৬৩৮৩ জন ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করেন, যার শতকরা পারসেন ছিল ৫৬.৬৫। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট পড়েছে ১৪৭১৫টি ও ‘না’র পক্ষে ভোট পড়েছে ৪৪৭৮৬ ভোট। এছাড়াও ত্রিশাল আসনে ৩৬১০ ভোট পড়েছে পোস্টাল ব্যালটের মাধ্যমে।
 
উপজেলা নির্বাচনী কন্ট্রোল রুম থেকে ফলাফল ঘোষণা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর সহকারী রির্টানিং অফিসার আরাফাত সিদ্দিকী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]