​কুমিল্লা -৫ আসনে হাজী জসিম উদ্দিনের বিজয়ে সোহেল আহম্মদের অভিনন্দন

আপলোড সময় : ১৩-০২-২০২৬ ০৫:১৯:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০২-২০২৬ ০৫:১৯:৩৩ অপরাহ্ন

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।। 

কুমিল্লা -৫(বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় হাজী মোঃ জসিম উদ্দিন কে  অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বুড়িচং উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সোহেল আহম্মদ। 

এক অভিনন্দন বার্তায় সোহেল আহম্মদ  বলেন, "এই জয় অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত গণবিস্ফোরণের ফসল।
হাজী জসিম মেম্বার  ভাই (বুড়িচং - ব্রাহ্মণপাড়া) মাটি ও মানুষের প্রিয় নেতা। জনগণের এই রায় প্রমাণ করে যে, তারা উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে।"

তিনি আরও বলেন, "হাজী জসিম উদ্দিনের হাত ধরে
(বুড়িচং -ব্রাহ্মণপাড়া)
অবহেলিত জনপদ এক নতুন উচ্চতায় পৌঁছাবে।  এই গৌরবময় বিজয়ের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং নির্বাচনি এলাকার সকল নেতাকর্মী ও ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]