কালকিনিতে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করছেন প্রশাসন

আপলোড সময় : ১২-০২-২০২৬ ০১:০৩:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০২-২০২৬ ০১:০৩:৫৪ পূর্বাহ্ন

 

আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :

 

মাদারীপুরের কালকিনিতে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে । নির্বাচনী প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও আনসার সদস্যদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে ব্রিফিং করেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে সৈয়দ আবুল হোসেন কলেজ চত্বর থেকে উপজেলার ৭২ টি কেন্দ্রে এসব সরঞ্জামাদি পাঠানো হয়। 

 

প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে এসব সরঞ্জাম বুঝিয়ে দেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফ উল আরেফীন। পরে প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও আনসার সদস্যদের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। ব্যালট ছাড়া অন্যান্য সকল সরঞ্জামাদি বিকেলের মধ্যেই সবগুলো কেন্দ্রে পৌঁছে যাবে। শুধুমাত্র ব্যালট পেপার ভোরে কেন্দ্রে পাঠানো হবে।

 

কালকিনি ও ডাসার এবং সদরের এক অংশ নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসন। এ আসনে কেন্দ্র রয়েছে ১৩৪ টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ৬৮৮ জন। নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনারোধে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্র্যাব, বিজিবি ও সেনাবাহিনী নিয়োজিত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com