​রাজশাহীতে পেট্রোলবোমা ও ককটেল উদ্ধার

আপলোড সময় : ১১-০২-২০২৬ ০৮:৫৪:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০২-২০২৬ ১২:৫০:৫৯ পূর্বাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীর চন্দ্রীমা থানা এলাকা থেকে বিপুল পরিমাণ পেট্রোলবোমা তাজা ককটেল উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ১২টায় নগরীর চন্দ্রীমা থানার ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১২টি পেট্রোলবোমা ও ১৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়। 
বুধবার দুপুর এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

র‌্যাব জানায়, আগামী এয়োদশ (১৮তম) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বাধাগ্রস্ত বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে পেট্রোলবোমা ও ককটেল প্রস্তুত করা হয়েছিলো বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। জব্দকৃত পেট্রোলবোমা ও তাজা ককটেল গুলি চন্দ্রীমা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহভাজনদের সনাক্ত ও গ্রেফতারে তৎপরতা অব্যাহত রেখেছে র‌্যাব।#

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com