​সংখ্যালগু হিসেবে নয় জন্মসূত্রে নাগরিক প্রত্যেকের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে জামায়াত প্রতিজ্ঞাবদ্ধ - মাষ্টার আঃ মান্নান

আপলোড সময় : ১০-০২-২০২৬ ০১:৪০:০৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০২-২০২৬ ০১:৪০:০৭ পূর্বাহ্ন

সাইফুল ইসলাম সাঈফী বরিশাল

​বরিশাল-২ (উজিরপুর- বানারিপাড়া) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণার আজ শেষ দিন উঠান বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বানারীপাড়া  উপজেলা। পৌরসভার বানারিপাড়া পাইলট স্কুল মাঠে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমীর ও বরিশাল-২ আসনের জামায়াত মনোনীত ও ১১ দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাস্টার আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও পরিকল্পনা সম্পাদক রিয়াজুল ইসলাম, শের-ই বাংলার দৌহিত্রি, জাতীয় নাগরিক পার্টির অ্যাম্বাসেডর এ.কে ফ্লোরা হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা মজলিশে শুরা সদস্য ও বাবুগঞ্জ উপজেলা আমির মাও: রফিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র বানারিপাড়া উপজেলার সাবেক সহ-সভাপতি জামায়াত নেতা মাস্টার গোলাম মোহাম্মদ মাহবুব, উপজেলা বিএনপির সদ্য পদত্যাগকারী নেতা আশিকুর রহমান আজাদ, জেলা জামায়াতের ইউনিট সদস্য সাইফুল ইসলাম সাঈফী, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক আসিফ আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হোসেন মোকাম্মেল।সভাপতিত্ব করেন জেলা মজলিশে শুরাসদস্য ও উপজেলা আমীর খলিলুর রহমান শাহাদাত। এছাড়া আরো উপস্থিত ছিলেন বানারীপাড়া পৌর আমির জনাব কাওসার হোসাইন, বাবুগঞ্জ উপজেলা সেক্রেটারি গাজী আব্দুস সালাম প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে মাস্টার আব্দুল মান্নান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বাস করে সংখ্যালগু হিসেবে নয় বরং বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে জামায়াত  প্রতিজ্ঞাবদ্ধ। এদেশে আর কেউ সংখ্যালঘু কার্ড খেলতে পারবে না। আল্লাহর করুনায়,আপনারা যদি আমাদেরকে সমর্থন দিয়ে  নির্বাচিত করেন তাহলে আমরা আমাদের নির্বাচনী ইস্তিহারের  আলোকে অতিগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে বাস্তবায়ন করবো, ইনশাআল্লাহ"।
উল্লেখ্য উক্ত উঠান বৈঠকে জামাত ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ১০ জন নেতা-কর্মি মাস্টার আব্দুল মান্নান'র হাতে ফুল দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com