মামুন জমাদার, হিজলাঃ
১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন ফলাফল ঘোষনা না দেওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ত্যাগ করবেন না।অনেক দল আছে সরাসরি ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে পারবেন না,তাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে তারা ব্যস্ত।হিজলা উপজেলা বিএনপি,অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ধানের শীষের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনাব রাজিব আহসান।
৯ ফেব্রুয়ারি,সোমবার,বিকাল চারটায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ধানের শীষের জনসভায় সভাপতিত্ব করেন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন, সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন।বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন ও সাধারণ মানুষের আগমনে জনসভা জনসমুদ্রে রূপ নেয়।
ধানের শীষের প্রার্থী বলেন,হিজলা একটি অবহেলিত উপজেলা।হিজলা থেকে অবলিত শব্দটি আমরা মুছে দিতে চাই।যোগাযোগ, স্বাস্থ্যসেবা ,চিকিৎসা শিক্ষা ও বিনোদন এর ক্ষেত্রে আমরা উন্নতি করতে চাই। একটি দল আছে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথা বলে মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে।তারা জান্নাতের টিকিট বিক্রি করে।আসমান-জমিন,দোযখ-বেহেশ্ত এর মালিক একমাত্র আল্লাহ।এগুলো কারো অনুগত নয়। তাহলে তারা কিভাবে জান্নাত দেয়?আপনাদের সবাইকে এই জান্নাতের টিকিট বিক্রি কারীদের থেকে সাবধান থাকতে হবে।ঐ জান্নাতের টিকিট বিক্রি কারিরা এখন ও বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত।আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরো বলেন,আমরা নদীবেষ্টিত এলাকার এই এলাকার অধিকাংশ মানুষের মৎস্যজীবী।জেলে ভাইদের উপর নদীতে অনেক সময় প্রশাসন কর্তৃক অভিযান থাকে।আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, "২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান আমরা মানি,কিন্তু দুই মাসের অভয়াশ্রমের অভিযান আমরা মানি না"এই দুই মাসের অভিযান শুধু পাশের দেশের জেলেদেরকে মাছ শিকারের সুযোগ করে দেওয়ার জন্য।বিএনপি ক্ষমতায় আসলে,এই দুমাসের অভয়াশ্রমের অভিযান থাকবে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন,বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সংগঠনিক সম্পাদক দেওয়ান মোঃ অলিউদ্দিন সুমন, উত্তর জেলা বিএনপির সদস্য আফসার উদ্দিন হাওলাদার, আলী আহমেদ হাওলাদার সহ উপজেলার বিএনপি,অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।