​গৌরনদী অডিটোরিয়ামে অগ্নিকান্ড

আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০৯:০৮:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০৯:০৮:১৯ অপরাহ্ন

কে এম সোহেব জুয়েল ঃ

ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন পাঁচশ’ আসন বিশিষ্ট সরকারি অডিটোরিয়ামে রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া একটার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।


তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, দুপুর সোয়া একটার দিকে অডিটোরিয়ামের মধ্যে থেকে ধোঁয়া উড়তে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সদস্যরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে প্রায় এক লাখ টাকার মালামাল পুড়ে যায়।

তিনি আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে কি কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তদন্তের পর অগ্নিকান্ডের সঠিক কারন জানা যাবে বলেও তিনি উল্লেখ করেন।  ###

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com