কুষ্টিয়ায় মুফতি আমির হামজার নির্বাচনী প্রচারণায় চাকসু ভিপি'র অংশ গ্রহণ

আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০১:৩০:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০১:৩০:০১ পূর্বাহ্ন
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
 
কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার গণসংযোগ ও পথসভায় অংশ নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু )'র ভিপি ইব্রাহিম রনি।
 
শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি ) সকালে কুষ্টিয়া শহরের মজমপুর গেটে আমির হামজা দলীয় নেতাকর্মীদের নিয়ে ভ্যান, রিকশা, অটোচালক, পথচারী ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
 
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু)'র কার্যনির্বাহী সদস্য তাজিনুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোর্য়াদ্দার এবং শহর জামায়াতের আমির এনামুল হকসহ জামায়াত নেতাবৃন্দ অংশগ্রহণ করেন।  
 
নির্বাচন ঘনিয়ে আসায় কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে জোরদার প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রার্থীরা। 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com