মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা
কুমিল্লার বুড়িচং উপজেলার সদর পৌরসভার ৭নং ওয়ার্ড আরাগ আনন্দ পুর দঃপাড়া ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় জামে মসজিদের দঃ পাশে শিপু'র বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আঃ সালাম।
সদর পৌরসভার যুবদলের সদস্য সচিব জামাল হোসেন শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু ইউসুফ তুহিন বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই।
বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাছের মুন্সী বলেন, আগামী নির্বাচনে হাজী মোঃ জসিম উদ্দিন কে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আবু জাহের শিপু, জেলা তাঁতী দলের নেতা কিরন মুন্সী, কৃষক দলের সিনিয়র সহ সভাপতি সফিউল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, প্রবাসী নেতা খোরশেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান,আবু মুসা, উপজেলা
ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ মামুনুর রশীদ, সদর পৌরসভার যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সোহেল, ইব্রাহিম, যুবনেতা আনোয়ার, মিঠু, ইকবাল,
পৌরসভার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, এনামুল হক মাসুম মেম্বার, পৌরসভার তাঁতীদলের সভাপতি আমানউল্লাহ, পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এরশাদ, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাশেম মেম্বার, সিনিয়র সহ সভাপতি শামীম রেজা, সাধারণ সম্পাদক অদুদ, সাংগঠনিক সম্পাদক রফিক, ওয়ার্ড যুবদলের সভাপতি লিটন, সাধারণ সম্পাদক শিশু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিমু,শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাউছারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।