আমরা ভাল নেতা চাই, ভাল নীতি চাই,এ ছাড়া জাতীর মুক্তি নাই- মুফতি রেজাউল করিম

আপলোড সময় : ০৭-০২-২০২৬ ১০:৩৮:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০২-২০২৬ ১০:৩৮:২৫ অপরাহ্ন
 
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
 
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি রেজাউল করিম বলেনছেন,আমারা প্রায় সময় বলি আমরা ভাল নেতা চাই, ভাল নীতি চাই,এ ছাড়া জাতীর মুক্তি নাই।স্বাধীনতার ৫৪ বছরে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে,পঙ্গু হয়েছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল সাম্য মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা বাস্তবে আমরা শুধু শুনেছি দেখিনি। বৃহস্পতিবার সন্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার আয়োজনে শহরের শকুনি লেকেরপাড় মুক্তমঞ্চে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
মুফতি রেজাউল করিম আরো বলেন,অনেকে বলেছে,আমরা সবুজ বাংলা,ডিজিটাল বাংলা বানাবো। আমরা বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের কাছে পরিষ্কার ঘোষণা করছি সবুজ ডিজিটাল বুঝিনা আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয় স্বর্নের বাংলাদেশ বানাবো ইনশাল্লাহ।
 
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী।আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আলী আহমাদ চৌধুরী, ইসলাম আন্দোলন বাংলাদেশ এর মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এস এম আজিজুল হক প্রমুখ। 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]