আমাদের কাছে যে অস্ত্র আছে-এ অস্ত্র দিয়ে গোটা বিশ্ব চালাতে পারবো, জামায়াতের প্রার্থী মিজানুর রহমান

আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৮:৩৭:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৯:৫১:৩২ অপরাহ্ন
 
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি  :
 
 
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ পরিচালনা করতে পারবেনা,এটা যারা বলে তারা মূর্খের সাথে বসবাস করে। আমরা বাংলাদেশ না ,আমাদের কাছে যে অস্ত্র আছে-এ অস্ত্র দিয়ে গোটা বিশ্ব চালাতে পারবো ইনশালালাহ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার বাজারে বিকেলে ১১ দলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থী মিজানুর রহমান মাষ্ঠার এ কথা বলেন। 
 
 
প্রতিপক্ষ বিএনপি কে উদ্দেশ্য করে মিজানুর মাষ্টার আরো বলেন, তোমাদের আদর্শ কি তোমরা কি করতে চাও। তোমরা সংস্কার চেয়েছো আমরা করেছি। মনে করবা আমাদের পোষ্টার ছিড়েছো,এটা আমাদের দূর্বলতা,আমরা সহ্য করেছি আমরা কিছু বলছিনা। প্রশাসনকে বলছি পোষ্টার ছিড়ে আমাদের আন্দোলনকে বন্ধ করতে পারবানা। পোষ্টার তোমরা ছিড়তে পার আমাদের মার্কাটা ছিনিয়ে নিতে পার। মানুষের অন্তর থেকে মার্কাটাকে মুছে ফেলা যাবে না। প্রিয় ভাই ও বোনেরা তাদের আর্দশ হচ্ছে এটাই দূর্নীতি করা দখল দারী কারী করা তাদের নিজের কর্মীদের পাথর দিয়ে পিটিয়ে মারা এটাই তাদের আর্দশ। তোমরা আমাদের মা- বোনদের উপর চোখ রাঙিয়ে ভোট নিবে এটা ভূলে যাও। 
 
তিনি আরো বলেন,আমি স্পষ্ট ভাষায় বলছি আমার যে আর্দশকে ধারণ করি সেটা নবী রাসুলের আর্দশ। তোমরা দেখেছো ঢাকায় সমাবেশ হয়েছে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। কোন গোন্ডগোল হয়নাই। তোমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে কি চিন? তাদের অভ্যন্তরিন বিষয়, আর্দশের বিষয় তোমার কি জান। একটি দলের কেন্দ্রিয় নেতা বলতেছে যদি কেউ ভোট সেন্টারে যায় ফিরে আসতে পারবানা। আমি বলি তোমরা কোন ভার্সিটিতে পড়েছেন আরে বাংলাদেশ জামায়াতে ইসলামি ভার্সিটিতে ভর্তি হতে হবে, রাজনৈতি শিখতে হবে,তারপর মানুষের কাছে ভোট চাইতে হবে।
 
নির্বাচনী সভায় ইউনিয়ন সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক ভাইসচেয়ারম্যান আবুল কাশেম,এনসিপি’র কেন্দ্রিয় যুগ্ন সম্পাদক গোলাম মর্তুজা সেলিম,উপজেলা সভাপতি শাহাজান আলী,রমিজ উদ্দীন বাইতুল মাল, মতিউর রহমান,সনাতন ধর্মের প্রতিনিধি জ্যোতিষ মাষ্টার, জেলা শিবির সভাপতি সাদিকুল ইসলাম মুন্না,ওয়ার্ড সভাপতি আবু তালেব প্রমুখ। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতা কর্মিসহ সাধারণ ভোটাররা।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com