​কুমিল্লা-৫ বুড়িচংয়ের মোকামে প্রবাসী শহিদুল ইসলাম এর আয়োজনে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠক

আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৫:৩৫:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৫:৩৫:৫৯ অপরাহ্ন

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।। 

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে 

বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের সিঙ্গাপুর প্রবাসী শহিদুল ইসলাম এর আয়োজনে ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিনের নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে। শনিবার দুপুরে নিমসার মধ্যপাড়া জামে মসজিদের সামনে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।


প্রবাসী শহিদুল ইসলাম এর আয়োজনে এ উঠান বৈঠকে অত্র এলকার জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য, বুড়িচং উপজেলার বিএনপির সিনিয়র সহ সভাপতি ও কুমিল্লা বার এর সাবেক সভাপতি  এডভোকেট শরীফুল ইসলাম। 

মোকাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান ভুইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. টিপু সুলতান, সাবেক সাংঙ্গঠনিক সম্পাদক মো. সেলিম, সাংঙ্গঠনিক সম্পাদক মাইনুদ্দিন পাটোয়ারী, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জুয়েল রানা, মোকাম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মামুনুর রশীদ, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, যুবদল নেতা সাইদুর রহমান সানী, আমির হোসেন সোহাগ, জুলফিকার আহমেদ প্রমূখ।


নির্বাচনী উঠান বৈঠক এরসঞ্চালন ছিলেন, বুড়িচং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু দারুল নাঈম।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]