একুশে পদক পাচ্ছেন আইয়ুব বাচ্চু ও ওয়ারফেইজ, যা বললেন মিটুল হক

আপলোড সময় : ০৬-০২-২০২৬ ১০:৪২:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০২-২০২৬ ১০:৪২:৪৫ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক
প্রয়াত ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুকে এবং প্রথমবারের মতো কোনো রক ব্যান্ড "ওয়ারফেজ" কে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক ২০২৬ দিচ্ছে সরকার ৷ খবরটি শুনে আবেগতাড়িত হয়ে পড়েন  আইয়ুব বাচ্চুর যোগ্য-উত্তরসরি খ্যাত  ৯০ দশকের জনপ্রিয় ব্যান্ড প্রিজনার্সের মূল ভোকালিস্ট  মিটুল হক। আবেগাপ্লুত হয়ে এক ফেসবুক স্ট্যাটাসে এই তারকা লিখেন;  


খবরটা শুনে ভীষণ ভালো লাগলো l বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে ২০২৬ সাল এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। বাংলাদেশে এই প্রথম কোনো ব্যান্ড দল মর্যাদাপূর্ণ একুশে পদকের জন্য মনোনীত হয়েছে।


'ওয়ারফেজ’ সেই রক ব্যান্ড দল যারা এই পদকের মাধ্যমে ব্যান্ড সঙ্গীতকে বিশেষ করে রক সঙ্গীতকে জাতীয় পর্যায়ে স্বীকৃতিতে নিয়ে গেলো l এ অর্জন প্রতিটি ব্যান্ডের l Congregations to Warfaze and all the Bands who worked hard for it ! একই সাথে সঙ্গীত বিভাগে মরণোত্তর একুশে পদক পেতে যাচ্ছেন কিংবদন্তি রক স্টার আইয়ুব বাচ্চু ভাই। এর আগে ২০১৯ সালে ‘রকগুরু’ আজম খান ভাইকে প্রথম ব্যান্ড মিউজিশিয়ান হিসেবে এই সম্মাননা দেয়া হয়েছিলো।


অথচ একসময় ব্যান্ড সঙ্গীতের ধারাটিকে সমাজে ‘অপসংস্কৃতি’ হিসেবে গণ্য করা হতো। বিশেষ করে রক সঙ্গীত যারা করতো l নব্বই দশকের স্বর্ণযুগেও ব্যান্ড সঙ্গীতকে ‘বখে যাওয়া তরুণদের গান’ বলে অবজ্ঞা করা হতো। আমাদের মতো ব্যান্ড শিল্পীদের প্রতিনিয়ত তাচ্ছিল্য আর সামাজিক বাধার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু সময়ের পরিবর্তনে সেই নেতিবাচক ধারণা পুরোপুরি বদলে গেছে। মেধা আর সৃজনশীলতা দিয়ে ব্যান্ড সঙ্গীত আজ বাংলাদেশের মূলধারার সঙ্গীতে পরিণত হয়েছে।


 রাষ্ট্রীয় এই স্বীকৃতি প্রমাণ করে যে ব্যান্ড মিউজিক এখন আর কেবল তারুণ্যের উন্মাদনা নয়, বরং সংস্কৃতির এক শক্তিশালী মাধ্যম। এগিয়ে যাক ব্যান্ড সঙ্গীত, এগিয়ে যাক আমার বাংলাদেশ।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]