হিজলা প্রতিনিধিঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের হিজলা উপজেলায় ইসলামী আন্দোলনের হরিনাথ ইউনিয়ন নির্বাচনী সমন্বয়ক ও জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল জেলার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ মুজাম্মেল হক কে প্রাথমিক সদস্যপদ সহ স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি,বিকালে উপজেলার খুন্না বন্দরে নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ইসলামী আন্দোলনের হিজলা উপজেলার সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সৈয়দ মোজাম্মেল হক মাকসুদ।
সংবাদ সম্মেলনে তিনি জানান,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নির্দেশ মোতাবেক বরিশাল-৪ এ হাতপাখার প্রার্থী সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। আমরা তাঁর জয়ের ব্যাপারে আশাবাদী।আমরা হিজলা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত ও জেলা কমিটির নির্দেশে হরিনাথ ইউনিয়ন সমন্বয়ক,ছয়গা মাদ্রাসার শিক্ষক মাওঃ মোঃ মুজাম্মেল হক কে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে সুস্পষ্টভাবে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হলো।এ সিদ্ধান্ত ০৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর করা হলো।