​সন্ত্রাসী, চাঁদাবাজি রুখতে এবং ন্যায় ও ইনসাফের ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে দাড়িপাল্লায় ভোট দিন- মোহাম্মদ কামাল হোসেন

আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০২:৩৩:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০২:৩৩:৩১ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক 

আজ ৬ ফেব্রুয়ারী ২০২৬ শুক্রবার ১১ দলীয় ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী জনাব মোহাম্মদ কামাল হোসেনের গণসংযোগ ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে বামৈল, বড়ভাংগা হয়ে রানীমহলে এসে শেষ হয়।

গণসংযোগ পূর্ব সমাবেশে প্রধান অতিথি মোহাম্মদ কামাল হোসেন বলেন গত ৫৪ বছরের সকল ব্যর্থতা, দুর্বলতা দূর করে ২৪ এর চেতনাকে ধারন করে নতুন বাংলাদেশ গড়তে ১১ দলীয় ঐক্য দৃঢ় সংকল্পবদ্ধ। একটি দল এখন আমাদের পুরোনো বস্তাপচা বন্দবস্তের দিকে নিয়ে যেতে চায়। ১৭ বছর নিজেরা দেশের বাইরে থেকে সেফ পজিশনে থেকে, আমরা যারা গুম হয়েছি, জেল খেটেছি, নির্যাতনের শিকার হয়েছি তাদেরকেই গুপ্ত, সুপ্ত বলে উপহাস করছে। ঢাকা-৫ এ দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে সকলকে উদাত্ত আহ্বান জানান। 

আসন সদস্য সচিব মোহাম্মদ আলীর সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য, ঢাকা-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক জনাব আব্দুস সালাম, সহকারী পরিচালক শাহজাহান খান, ৬৬ নং ওয়ার্ড আমীর মির্জা হেলাল, ৬৯ নং ওয়ার্ড আমীর দেলোয়ার হোসেন, ৭০ নং ওয়ার্ড আমীর মাওলানা মিজানুর রহমান, এনসিপির ঢাকা মহানগরী দক্ষিণের যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলাম মিন্টু, এবি পার্টির লুতফুর রহমান, ৬৫নং ওয়ার্ডের নায়েবে আমীর জনাব আতিকুর রহমান চৌধুরী, সহকারী সেক্রেটারি মাওলানা জুনাইদ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]