​বানারীপাড়ায় বিএনপি নেতা রিয়াজ মৃধার আপত্তিকর ভিডিও ভাইরাল

আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০১:০৬:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০১:০৬:১১ পূর্বাহ্ন

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব রিয়াজ আহমেদ মৃধার একটি অতি আপত্তিকর ও নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে ওই বিএনপি নেতাকে বিবস্ত্র অবস্থায় নিজের ভিডিও নিজে ধারণ করতে এবং অশালীন অঙ্গভঙ্গি করতে দেখা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে চরম অস্বস্তি এবং সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আলোকিত ভোর’ নামক একটি পেজ থেকে ভাইরাল হওয়া ওই ভিডিও ক্লিপটিতে দেখা যায়, রিয়াজ আহমেদ মৃধা একটি কক্ষের ভেতরে সম্পূর্ণ নগ্ন অবস্থায় রয়েছেন। তিনি নিজেই মোবাইল ফোনের ক্যামেরা সচল করে নিজের পুরো শরীর প্রদর্শন করছেন। ভিডিওর এক পর্যায়ে তাকে অত্যন্ত অশালীনভাবে নিজের লজ্জাস্থান স্পর্শ করতে এবং তা ক্যামেরার সামনে প্রদর্শন করতে দেখা যায়। স্থানীয়দের দাবি, ভিডিওর দৃশ্যপট দেখে স্পষ্ট যে, এটি কোনো গোপন ক্যামেরায় ধারণ করা নয়, বরং তিনি সচেতনভাবে নিজেই এই চিত্র ধারণ করেছেন।  

ভিডিওটি একদিনের মধ্যেই বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই 'টক অব দ্য টাউন'-এ পরিণত হয়। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার এমন কর্মকাণ্ডে হতবাক বানারীপাড়ার সাধারণ মানুষ। ভিডিওটি কীভাবে পাবলিক হলো বা কার কাছে তিনি এটি পাঠিয়েছিলেন, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন ও উদ্বেগ চলছে। স্থানীয়দের ধারণা, ব্যক্তিগত কোনো চ্যাটিং বা ভিডিও কলে থাকাকালীন এটি রেকর্ড করা হতে পারে অথবা তিনি নিজে কাউকে পাঠানোর পর তা ফাঁস হয়ে গেছে।

তৃণমূলের অনেক নেতাকর্মী এই ঘটনায় বিব্রতবোধ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির কয়েকজন নেতা জানান, এ ধরনের নৈতিক স্খলনজনিত ঘটনা দলের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে। একজন নেতার ব্যক্তিগত অনাচার যখন জনসমক্ষে চলে আসে, তখন তার দায়ভার পুরো সংগঠনের ওপর গিয়ে পড়ে। তারা এই বিষয়ে কেন্দ্রীয় ও জেলা কমিটির হস্তক্ষেপ কামনা করেছেন।

এই বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা রিয়াজ আহমেদ মৃধার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার কিছু ঘনিষ্ঠজনদের দাবি, এটি তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারে।

এদিকে, বিষয়টি নিয়ে আইনি কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না বা ভিডিও ফাঁসের পেছনে ব্ল্যাকমেইলিংয়ের কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট মহল। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং রিয়াজ মৃধার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের প্রশ্নচিহ্ন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com