​নাসরিন হকের মৃত্যুতে বরিশাল-২ আসনের সাবেক এমপি মনি'র শোক

আপলোড সময় : ০৫-০২-২০২৬ ১০:৫৫:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০২-২০২৬ ১০:৫৫:০৬ অপরাহ্ন

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি: 


বানারীপাড়া-স্বরূপকাঠী আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ  প্রয়াত সৈয়দ শহিদুল হক জামালের সহধর্মীনি নাসরিন হকের (৭৬)  
মৃত্যুতে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম মনি গভীর শোক প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র থেকে এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রসঙ্গত,
 শুক্রবার (৩০ জানুয়ারী) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ঢাকায় ক্যান্টনমেন্টের বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মহিয়সী নারী নাসরিন হক ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।  রোববার (১ ফেব্রুয়ারী) বাদ জোহর ঢাকায়  ক্যান্টনমেন্টের আল্লাহু মসজিদে জানাজা শেষে আজিমপুর গোরস্থানে স্বামীর কবরে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com