পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

আপলোড সময় : ০৫-০২-২০২৬ ০৬:৪৬:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০২-২০২৬ ০৬:৪৬:০২ অপরাহ্ন

মঠবাড়িয়া প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নির্বাচনী প্রচার কার্যক্রম জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় মঠবাড়িয়া উপজেলার ৬নং টিকিকাটা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাতুব্বর বাড়ির উঠানে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মঠবাড়িয়ার ধানের শীষের মনোনীত প্রার্থী, মঠবাড়িয়ার মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ্ব রুহুল আমিন দুলাল। তিনি এলাকার সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, “মঠবাড়িয়ার উন্নয়ন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন কাজ করে এসেছি।

আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামী দিনগুলোতেও জনগণের পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্রের মূল ভিত্তি। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বক্তব্যে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনার কথাও তুলে ধরেন।

উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তৃতা চলাকালে উপস্থিত জনগণ করতালি ও স্লোগানের মাধ্যমে তাদের সমর্থন প্রকাশ করেন।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরো নির্বাচনী এলাকাজুড়ে ধানের শীষের পক্ষে প্রচার, পথসভা ও সভা-সমাবেশ অব্যাহত রয়েছে। গ্রাম থেকে গ্রামান্তরে গণসংযোগের মাধ্যমে প্রার্থী নিজে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন, শুনছেন তাদের কথা, জানাচ্ছেন ভবিষ্যৎ ভাবনা।

স্থানীয়দের মতে, এ ধরনের উঠান বৈঠক সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি করছে এবং নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com