​ভোটাধিকার নিশ্চিতে বিভাগীয় শহরে বাস সার্ভিসের জন্য কুবি শাখা ছাত্রশক্তির স্মারকলিপি

আপলোড সময় : ০৫-০২-২০২৬ ০৪:৫১:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০২-২০২৬ ০৪:৫১:০৫ অপরাহ্ন
‎
‎
‎কুবি প্রতিনিধি:
‎
‎
‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা, ভোটাধিকার প্রয়োগে সহায়তা এবং নিরাপদ যাতায়াতের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেশের সকল বিভাগীয় শহরে বাস সার্ভিস চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ছাত্রশক্তি কুবি শাখা। 
‎
‎
‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর এই স্মারকলিপি জমা দেওয়া হয়।
‎
‎
‎​স্মারকলিপিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও ভোটার উক্ত নির্বাচনে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে ইচ্ছুক। কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে যাতায়াত ব্যয় অতিরিক্ত হওয়ায় অনেক শিক্ষার্থী পক্ষে নিজ নিজ বিভাগীয় শহরে গিয়ে ভোট প্রদান করা অনিশ্চয়তার মুখে পড়েছে। এতে করে একটি বৃহৎ অংশের ভোটাধিকার প্রয়োগ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য মোটেই কাম্য নয়। এমতাবস্থায়, গণতান্ত্রিক অধিকার নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের নাগরিক দায়িত্ব পালনে সহায়তার স্বার্থে নির্বাচন ও তার পূর্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসসমূহ বিভাগীয় শহরসমূহে প্রেরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।
‎
‎
‎
‎জাতীয় ছাত্রশক্তির কুবি শাখার কর্মী কাজী মিরাজ বলেন, 'আজকে আমরা জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে মাননীয় উপাচার্য স্যারের কাছে গিয়েছিলাম যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা নির্বিঘ্নে এবং নিরাপদে বাসায় পোঁছে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এই মর্মে দেশের বিভাগীয় শহরগুলোতে বিশ্ববিদ্যালয়ের বিশেষ বাস সার্ভিস দেওয়ার দাবিতে। আশা করি মাননীয় উপাচার্য স্যার শিক্ষার্থীদের সুবিধার্থে এবং নিরাপদে যাতে বাসায় পৌঁছাতে পারে এজন্য অবশ্যই আমাদের দাবিটি বিবেচনা করবেন।'
‎
‎
‎জাতীয় ছাত্রশক্তির কুবি শাখর কর্মী নাঈম ভুঁইয়া বলেন, 'জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত এবং নিরাপদ বাড়ি গমন যাত্রার জন্য বিশ্ববিদ্যালয় উপাচার্য মহোদয়ের কাছে স্মারক লিপি জমা দেওয়া হয়েছে৷ আশাকরি ভিসি স্যার শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিভাগীয় শহরে বাস দেওয়ার ব্যবস্থা করবে।'

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com