​লালমনিরহাটে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

আপলোড সময় : ০৫-০২-২০২৬ ১২:৫৪:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০২-২০২৬ ১২:৫৪:৩৮ পূর্বাহ্ন


একরামুল হক একরাম, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামানকে তার চলতি দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ৩ ফেব্রুয়ারী২৬ ইং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে থেকে জানা যায়, মো. সাইফুজ্জামান বাংলাদেশ সুপ্রীম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পের মূলধন অংশের ‘অনাবাসিক ভবন’ খাতে কাজ (W-1) প্যাকেজের সিভিল কাজ DPP বা RDPP বা HOPE এর অনুমোদন ব্যতিরেকেই বিধি-বর্হিঃভূতভাবে ক্ষমতার অপব্যবহার করে একটি প্যাকেজকে ৮টি প্যাকেজে বিভাজন করে ইজিপির মাধ্যমে টেন্ডার আহবান করে ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা খরচ করেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়-৮টি প্যাকেজের কাজের বিপরীতে ঠিকাদারী প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত বিলের বিপরীতে কোনো কাজের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বর্ণিত কাজ বাস্তবায়নের জন্য নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড ব্যতীত অন্য ৮টি ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে ২০২৩-২০২৪ অর্থবছরে ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে, কাজ না করা সত্ত্বেও বিল পরিশোধ করা হয়েছে। যা সরকারী অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির শামিল।

সে কারণে লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামানকে সরকারি চাকরি আইন অনুযায়ী গতকাল ৩ ফেব্রুয়ারি সাময়িক বরখাস্ত করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com