নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-১৬ আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্ণেল আব্দুল বাতেনের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০.০০টা থেকে রাত সাড়ে ৮.০০টা পর্যন্ত আসনের চারটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
গণমিছিলে নেতৃত্ব দিয়ে অবসরপ্রাপ্ত কর্ণেল আব্দুল বাতেন।
তিনি বলেন, আমরা নির্বাচনে দাঁড়িয়েছি জুলাই বিপ্লবে শহীদ ও আহত যোদ্ধাদের স্বপ্ন ও আশা বাস্তবায়নের জন্য। তাদের স্বপ্ন ছিল ইনসাফ প্রতিষ্ঠা করা। দায়িত্ব পেলে ইনশাআল্লাহ সেই ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলবো।”
তিনি আরও বলেন, পল্লবী-রূপনগর এলাকায় বহু সমস্যা রয়েছে। জনগণের দায়িত্ব পেলে এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে। আমরা কার্ডের লোভ দেখিয়ে মানুষকে প্রতারিত করতে চাই না। আমরা চাই ইনসাফভিত্তিক রাষ্ট্র—যেখানে চাঁদাবাজি ও দুর্নীতির কোনো স্থান থাকবে না।”
কর্ণেল (অব:) আব্দুল বাতেন বলেন, আমাদের জনপ্রিয়তা দেখে একটি মহল অপপ্রচারে লিপ্ত হয়েছে, যা কোনোভাবেই সমীচীন নয়। একটি দল মা-বোনদের ভয়ভীতি দেখাচ্ছে। তারা ভুলে গেছে—ভয় দেখিয়ে কোনো লাভ নেই। মা-বোনরা ১১ দলীয় জোটকে ভোট দিতে দৃঢ় প্রতিজ্ঞ।”
মিছিলে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা-১৬ আসনের পরিচালক অধ্যক্ষ নাসির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন -২ ওর্য়াড থানা আমীর জনাব সাইফুল কাদের, সেক্রেটারি মো. মহিউদ্দিন, কমিশনার পদপ্রার্থী মোজাম্মেল হোসেন।
এবং ৩ নং ওয়ার্ড থানা আমীর ও কমিশনার পদপ্রার্থী আশরাফুল আলম, সেক্রেটারি জাবের হোসেন; ৫ নং ওয়ার্ড থানা আমীর রাইসুল ইসলাম পবন, সেক্রেটারি জুবায়ের হোসেন; ৬ নং ওয়ার্ড থানা আমীর জনাব আবু হানিফ ও সেক্রেটারি মোশারেফ হোসেন ভূঁইয়াসহ কমিশনার পদপ্রার্থী অ্যাডভোকেট হাসানুল বান্না চপল।
এছাড়াও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা গণমিছিলে অংশগ্রহণ করেন।