​সতন্ত্র প্রার্থী আবার কিসের বিএনপি তার মার্কা কখনোও ধারের শীর্ষ হতে পারেনা,

আপলোড সময় : ০৪-০২-২০২৬ ০৮:৫৩:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০২-২০২৬ ০৮:৫৩:৪৪ অপরাহ্ন
শেখ মোঃ আব্দুল্লাহ 

সিরাজদীখানে বিএনপির প্রার্থী আব্দুল্লাহর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

নাদিম হায়দার স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিএনপির সংসদ সদস্য প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ বাজারে এ নির্বাচনী পথসভার আয়োজন করে জৈনসার ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠন।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও সিরাজদীখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

তিনি বলেন, আমি সংসদে যেতে পারলে নেশা, সন্ত্রাস ও চাঁদাবাজি দূর করবো। এছাড়া ইপিজেড, মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন উন্নয়ন করবো। কারণ মুন্সীগঞ্জ-১ আসনের সিরাজদীখান ও শ্রীনগর উপজেলা রাজধানী ঢাকার পাশে থাকার পরও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমি সংসদে গেলে যেখানে যেখানে উন্নয়ন দরকার, সেখানে সেখানে উন্নয়ন করবো—ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজদীখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন শেক মোঃ আব্দুল্লাহ কন্যা ডাঃ শেখ  ফারিয়া আবদুল্লাহ ও শেখ আজিজা আব্দুল্লাহ এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা।

জৈনসার ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং জৈনসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী শেখ মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিয়াবুল আলম জিয়া, উপজেলা বিএনপির নেতা নেছার উদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক তৌহিদুজ্জামান টিটু, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রেহান রহমান মৌসুমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com