​এয়োদশ সংসদ নির্বাচন: বাহুবলের ভোটকেন্দ্রগুলোতে প্রশাসনের কড়া নজর, নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি)

আপলোড সময় : ০৪-০২-২০২৬ ০২:১২:০২ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০২-২০২৬ ০২:১২:০২ অপরাহ্ন


বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:


এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাহুবল উপজেলায় প্রতিটি ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। 


এরই ধারাবাহিকতায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম নিয়মিতভাবে ভোটকেন্দ্রগুলো পরিদর্শন ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন।


নির্বাচন চলাকালীন সময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম ভোটকেন্দ্র সংশ্লিষ্ট আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।


এ সময় তিনি বলেন, “নির্বাচন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। প্রতিটি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন ঘিরে যে কোনো অনিয়ম, বিশৃঙ্খলা বা আইন বহির্ভূত কর্মকাণ্ড রোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com