নিজস্ব প্রতিবেদক
আজ ৩ জানুয়ারি ২০২৬ রাত ৮:৩০ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত ঢাকা-১৫ আসনের প্রার্থী আমীরে জামায়াত ডা. শফিকুর রহনানের বিজয় নিশ্চিত করার জন্য আসন কমিটির সদস্যদের নিয়ে মিরপুর-১০ এ অবস্থিত প্রধান নির্বাচনী কার্যালয়ে আসন কমিটির পরিচালক আব্দুর রহমান মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর এর আমীর মো: সেলিম উদ্দিন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ডা. মোবারক হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মাদ তসলিম।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান ও ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আসন কমিটির সদস্য সচিব শাহ আলম তুহিন, থানা আমীর, থানা সেক্রেটারি ও ভবন পরিচালকবৃন্দসহ দ্বায়িত্বশীল নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী কয়েকটা দিন আপ্রাণ চেষ্টা করে আমীরে জামায়াতকে নির্বাচিত করতে হবে। তাকে নির্বাচিত করতে পারলে আগামী পাঁচটি বছর ভালো থাকতে পারবেন।
তিনি আরও বলেন, প্রচারণার ক্ষেত্রে বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার পরিচয় দিতে হবে। কোন অবস্থাতে বিন্ধুমাত্র উত্তেজনা তৈরি করা যাবেনা।
সেলিম উদ্দিন আরও বলেন, ভোটের দিন কোন অবস্থাতে রক্ত গরম করা যাবেনা, কিন্তু সাহস রাখতে হবে। প্রয়োজনে আমরা জীবন দিব কিন্তু কোন অবস্থাতেই কেন্দ্র ছেড়ে যাবো না ইনশা'আল্লাহ।