ঢাকা-১৬ আসেনের ১১ দলের মনোনীত প্রার্থী আব্দুল বাতেনের গণসংযোগ

আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৯:৩৫:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৯:৩৫:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
মিরপুর-১২ মোল্লা মার্কেট এলাকায় গণসংযোগ করেছে ঢাকা-১৬ আসনের ১১ দলের মনোনীত জামায়াতের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন। 


আজ সকাল ১০টায় মিরপুর-১২ ও মোল্লা মার্কেটসহ আশপাশের বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন।


গণসংযোগে আব্দুল বাতেন বলেন, সারদেশে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য মানুষ হুমরি খেয়ে বসে আছে। সুষ্ঠ নির্বাচন হলে ১২ তারিখে তার বহিঃপ্রকাশ ঘটবে। আমার এখানে ব্যাপক সারা পাচ্ছি। আশাকরি জনগণের দায়িত্ব নেওয়ার আল্লাহ আমাকে নির্বাচিত করবে।


তিনি আরো বলেন, আমাদের নেতা-কর্মীদের বিভিন্ন হুমকি-ধামকি  দেয়া হচ্ছে। এসব হুমকি- ধামকি দেখিয়ে আমাদের পরাজিত করা যাবে না। কারণ বিগত সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন রক্তচক্ষুর সামনে মাথা নত করে নাই। সামনেও করবে না, ইনশাআল্লাহ। 


মোল্লা মার্কেটের রবিন নামের একজন স্থানীয় ভোটার বলেন, আমরা অনেক দলকে দেখিছি, কেউই কথা রাখেনি। তাই এবার দাঁড়িপাল্লায় ভোট দিবো। একইসঙ্গে অন্য ভাই-বোনদের উৎসাহিত করবো।


ফাতেমা বেগম নামের এক নারী ভোটার জানান, নারীদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় দাঁড়িপাল্লার বিকল্প নেই। আগে আমাদের ভুল-ভ্রান্তি বোঝানো হয়েছে। কিন্তু তাদের কার্যক্রম দেখে আমরা উদ্ভুদ্ধ হয়েছি। তাই আগামী ১২ তারিখে বাতেন ভাইকে ভোট দিবো।


হিমেল নামের একজন অটো চালক বলেন, কোন সরকারই আমাদের বিহারি ক্যাম্প সংস্করণে এগিয়ে আসেনি। সবাই শুধু ভোটের আগে এসে প্রতিশ্রুতি দেয়, এরপর আর খবর থাকে না। কিন্তু জামায়াতের লোকজনকে দেখলাম সবার থেকে আলাদা। এরজন্য তাদের ভোট দিবো। কারণ বিগত সময়ে অনেককে তো দেখেছি, এবার তাদেরকে একটু দেখি। এসময় ১১ দলীয় জোটের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]